নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাসিকের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুর বিদায় সংবর্ধনা

নভেম্বর ১১, ২০২৬ ১১:৩৮ 👁️ ৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব বিভাগের সহকারী হিসাব রক্ষক মোঃ আব্দুর রাজ্জাক পিন্টুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের হিসাব বিভাগের দপ্তর কক্ষে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা। অনুষ্ঠানে হিসাব বিভাগের পক্ষ থেকে বিদায়ী আব্দুর রাজ্জাক পিন্টুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দক্ষ ও অভিজ্ঞ সহকর্মী আব্দুর রাজ্জাক পিন্টুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হিসাব বিভাগের সহকর্মীরা তাঁর কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

এ সময় রাসিকের হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, রাসিক প্রশাসকের একান্ত সচিব শহিদুল ইসলাম, হিসাব সহকারী আজগর আলী মারুফ, হিসাব রক্ষক মোঃ মনিরুজ্জামান, হিসাব রক্ষক রাশিদ খান, হিসাব রক্ষক সেলিম রেজা কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মঞ্জুর হোসেন, হিসাব সহকারী সেলিনা সুলতানা, অডিটর শাখওয়াতুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।