নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

নভেম্বর ২৭, ২০২৬ ৯:৪১ 👁️ ৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা খলিল আল-হায়ার সবচেয়ে ছোট ছেলে ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন। গতকাল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ইসরায়েল। তবে তিনি বেঁচে গেছেন।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) হামাসের এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন।

এরআগে স্কাই নিউজ অ্যারাবিয়া এক প্রতিবেদনে জানায়, গাজা সিটির রিমাল এলাকার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ছয় ফিলিস্তিনি আহত হন।

হামাস নেতা বাসিম নাইম ফিলিস্তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, হায়ার ছেলে ও পরিবার ‘ইহুদিবাদীদের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন।’

ইসরায়েলি সেনাবাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

খলিল আল-হায়ার আর মাত্র একটি ছেলেই বেঁচে আছেন। বাকিরা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

এরমধ্যে এক ছেলে চলতি বছরের মে মাসে এবং আরেক ছেলে ২০২৫ সালের সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি হামলায় নিহত হন। ওই সময় হামাস নেতারা দোহায় একটি বৈঠক করছিলেন। তখনই তাদের লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইসরায়েল।

আর তার আরও দুই ছেলে ২০০৮ এবং ২০১৪ সালে ইসরায়েলের হামলায় নিহত হয়।

গত এক সপ্তাহে ইসরায়েল হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যা করেছে। যদিও গত বছরের আগস্টে ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধবিরতি হয়েছিল।

এমন অবস্থায় খলিল আল-হায়া গত সপ্তাহে এক বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও যে হত্যা চালানো হচ্ছে তা মেনে নেওয়া যায় না।

সূত্র: স্কাই নিউজ অ্যারাবিয়া

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।