নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

নভেম্বর ২৭, ২০২৬ ১০:০১ 👁️ ৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ইউটিউবে মুক্তি পেয়েছে অভিনেতা ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান অভিনীত নতুন নাটক ‘বিবাহ বিভ্রাট’। শুক্রবার (২৭ নভেম্বর) ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটকটি। মুক্তির পর দর্শকদের মধ্যে এটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে ইরফান-সাদিয়ার জুটির প্রশংসা করছেন অনেকে।

নাটকটি দেখে মন্তব্যের ঘরে এক দর্শক লিখেছেন, ‘ইরফান সাজ্জাদকে ভিন্ন গল্পে দেখলাম। দারুণ জুটি বর্তমান সময়ের জন্য।’ আরেকজনের মন্তব্য, ‘ইরফান সাজ্জাদ সাদিয়া সেরা জুটি, সেরা নাটক।’ কেউ আবার লিখেছেন, ‘অনেক সুন্দর একটা নাটক।’ অন্য এক দর্শক ইরফানের অভিনয়ের প্রশংসা করে জানিয়েছেন, তার অভিনয় সব সময়ই ভালো লাগে।

নাটকটির গল্প ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন খান মোহাম্মদ বদরুদ্দিন ও মেহেদী হাসান। ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের পাশাপাশি এতে অভিনয় করেছেন দিলারা জামান, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, বাসার বাপ্পি, শশী আফরোজা ও খান সাইমন।

দর্শকদের প্রতিক্রিয়ায় নাটকটির প্রশংসার পাশাপাশি কিছু প্রশ্নও এসেছে। একজন জানতে চেয়েছেন, নাটকটির ভিউ এত কম কেন। আবার কেউ ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের জুটিকে নিয়ে আরও কাজ দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এক দর্শক তাদের অভিনীত পারিবারিক গল্পের নাটকও দেখতে চেয়েছেন।

এদিকে নাটকটির প্রচারণায় সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন ইরফান সাজ্জাদ। সেখানে তার মাথায় ব্যান্ডেজ, এক হাত ঝুলছে স্লিংয়ে। পাশে সাদিয়া আয়মানকেও দেখা গেছে মাথায় সাদা কাপড় বাঁধা অবস্থায়। ছবিটির সঙ্গে অভিনেতা লিখেছেন, ‘বিবাহ বিভ্রাটে বিপদ হয়েছিল!!’ নাটকের প্রচারণার অংশ হিসেবেই এমন আহত লুকে হাজির হয়েছেন দুই অভিনয়শিল্পী। অন্যদিকে নাটকটি মুক্তির খবর জানিয়ে নিজের ফেসবুকেও পোস্ট দিয়েছেন সাদিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।