নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

নভেম্বর ২৭, ২০২৬ ৫:১৫ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ডিবি, এসআরইউ ও বিভিন্ন থানার পুলিশের পৃথক সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবি, এসআরইউ ও সংশ্লিষ্ট থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুদ (৫৭), পিতা- মৃত ঈমান আলী, সাং- রায়পাড়া, থানা- শাহমখদুম, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি। মুছা আহমদ খান মন্টু (৪০), পিতা- মৃত রশিদ খান, সাং- বড় বনগ্রাম কচুপাড়া, থানা- শাহমখদুম, মহানগর রাজশাহী। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও সক্রিয় কর্মী। আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), পিতা- মৃত আলহাজ খাইরুল্লাহ মণ্ডল, সাং- বায়াপানপাড়া, থানা- এয়ারপোর্ট, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী। সোবাহান ওরফে শুভ (৩০), পিতা- শরিফুল ইসলাম শরিফ, সাং- ভোলাবাড়ি, থানা- এয়ারপোর্ট, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী। মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), পিতা- মো. মাইনুল ইসলাম, সাং- গহমাবোন, থানা- দামকুড়া, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী। মো. ইকবাল হোসেন (৫২), পিতা- মৃত আসির উদ্দিন, সাং- খারইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোহনপুর থানা যুবলীগের সভাপতি। মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫)। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র। মোহাম্মদ রুবেল শেখ (৩৮), পিতা- আব্দুল ওহাব শেখ, সাং- কামারখাঁ, থানা- তানোর, জেলা- রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী। মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), পিতা-মো. আব্দুর রহমান মন্ডল, সাং- দমদমা, থানা- তানোর, জেলা- রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী। ইদ্রিস আলম (৪২), পিতা মৃত: সামছুল আলম, সাং কেশবপুর ভেড়িপাড়া, থানা রাজপাড়া, আরএমপি, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪), পিতা-শুকুর শেখ, সাং- শিরোইল কলোনী ১নং গলি থানা- চন্দ্রিমা, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

গ্রেপ্তারকৃতরা বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সকালে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা নম্বর-৪৫, তারিখ ২৬-১১-২০২৬, ধারা ৬(২)/১০/১১/১২/১৩/২০-এর অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।