নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

নভেম্বর ২৭, ২০২৬ ৪:৫২ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : অস্ত্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে দায়ের করা ১৮টি মামলার আসামি পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) রাজশাহী মহানগর পুলিশের একাধিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে রাত আনুমানিক ৮টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গ্রেপ্তারকৃত আরিফ হোসেন তিন-চার দিন আগে পাবনা থেকে রাজশাহীতে আসেন। বৃহস্পতিবার সকালে রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিলে তিনি অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে আরএমপির একাধিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে চট্টগ্রাম, ঢাকা, সিরাজগঞ্জ, পাবনা ও রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং মারামারিসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে। তিনি পাবনা জেলার সাঁথিয়া থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন পাবনা জেলাসহ অন্যান্য জেলা ও মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ব্যক্তিকে জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফ হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।