নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

কোথায় ন্যান্সি, খুঁজে পাচ্ছেন না কেউ

নভেম্বর ২৬, ২০২৬ ৬:০৫ 👁️ ৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : তৃতীয় সংসার ভাঙার খবর জানান দিয়েই সোশ্যাল মিডিয়া থেকে লাপাত্তা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নিজের ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলেন এই কণ্ঠশিল্পী। ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেজেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ এমন পরিবর্তনে কৌতূহল তৈরি হয়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে স্বামী মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই আলোচনা-সমালোচনার জন্ম দেন ন্যান্সি।

দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানার খবর দিয়ে দেওয়া ওই পোস্টে নিজেদের একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির কথাও তুলে ধরেছিলেন তিনি। তবে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই পোস্টটি আর তার পেজে দেখা যাচ্ছে না। তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেজও হদিস নেই তার। বিষয়টি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ন্যান্সির অনেক ভক্ত ও অনুসারী বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগ ও কৌতূহলের কথা জানিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর আবার সেটি মুছে ফেলার কারণ কী? হঠাৎ করেই বা কেন ফেসবুক থেকে উধাও হয়ে গেলেন গায়িকা?

যদিও এসব প্রশ্নের কোনো উত্তর এখনো দেননি ন্যান্সি। পোস্ট মুছে ফেলা কিংবা ফেসবুক আইডি ও পেজ খুঁজে না পাওয়ার বিষয়ে তার পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কিছুদিন আগেও স্বামী মেহেদীর সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছিলেন ন্যান্সি। ছবির ক্যাপশনেও ছিল ভালোবাসার প্রকাশ। সেই ছবির দুই সপ্তাহ না পেরোতেই বিচ্ছেদের ঘোষণা দেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। বিচ্ছেদের ঘোষণা দিয়ে ন্যান্সি লিখেছিলেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পোস্টে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের কাছে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান গায়িকা। জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। ২০২১ সালের আগস্টে মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। পরের বছরের জুনে তাদের সংসারে জন্ম নেয় এক কন্যাসন্তান। এর আগে আরও দুটি বিয়ে হয়েছিল এই। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। সেই সংসারে জন্ম নেয় কন্যা রোদেলা। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়।এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন এই সংগীতশিল্পী। দ্বিতীয় সংসারেও এক কন্যাসন্তানের মা হন তিনি। ২০২১ সালে সেই সংসারের বিচ্ছেদের খবর জানিয়েছিলেন ন্যান্সি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।