নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

‘ঘৃণাটা আসে কোথা থেকে’— প্রশ্ন ভাবনার

সেপ্টেম্বর ২০, ২০২৫ ৬:১৪ 👁️ ৭১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন। তিনি ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন।

আরও পড়ুনঃ  সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। সম্প্রতি এক পোস্ট আশনা হাবিব ভাবনা জানান যে, ‘দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা।’

আরও পড়ুনঃ  জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

পোস্ট তিনি লিখেছেন, ‘আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করি। এমনকি আমার নিজের ফেসবুক পেজ থেকেও। ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি ঘৃণা আসে।’

আরও পড়ুনঃ  জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তার কথায়, ‘বিশেষ করে কোনো অভিনেত্রী বা বিখ্যাত নারীকে নিয়ে। এই ঘৃণাটা আসে কোথা থেকে? হিংসা থেকে, জীবনে কিছু করতে না পারা থেকে।’

দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা উল্লেখ করে ভাবনা বলেন, ‘ইশ এরা যদি নিজেদের জীবনে কিছু করত তাহলে হয়ত মনটা একটু পরিষ্কার হতো। ওদের দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।