নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে এসএম কামালের মতবিনিময়

জানুয়ারি ১৯, ২০২৩ ৬:৫৫ 👁️ ৬১ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আগামী ২৯ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীর জনসভা সফল করার উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

বীর মুক্তিযোদ্ধা রহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন।

আরও পড়ুনঃ  রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

সভায় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী প্রমুখ।

আরও পড়ুনঃ  ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।