নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে ওয়াজ মাহফিল ও দাওরায়ে হাদীস সমাপনী

জানুয়ারি ১৯, ২০২৪ ১০:১০ 👁️ ৭৪ views
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি:  জামি‘আ দারুল উসওয়াহ রাজশাহীর উদ্যোগে ওয়াজ মাহফিল ও দাওরায়ে হাদীস সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর ছোটবনগ্রাম ব্যাংক কলোনী এলাকায় আয়োজিত এই ওয়াজ মাহফিল ও দাওরায়ে হাদীস সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

আল-জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম এর মহাপরিচালক আলহাজ হযরত মাওঃ শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ  মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে : রাজশাহীর ডিসি
আলোচনা পেশ করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ এর মহাপরিচালক শাইখুল হাদীস হযরত মাওলানা উবাইদুর রহমান খান নদভী ও জামি‘আ দারুল উসওয়াহ, রাজশাহীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মুহাম্মদ ওমর ফারুক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।