নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নাশকতার আশঙ্কায় বন্ধ উত্তরা এক্সপ্রেস ট্রেন

ডিসেম্বর ২২, ২০২৩ ৩:১৭ 👁️ ৮৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক‌ : ‘হরতাল অবরোধে নাশকতার আশঙ্কা’য় দিনাজপুরের পার্বতীপুর থেকে রাজশাহী রুটের উত্তরা এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফেনী জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে এই ট্রেনটি সাময়িক বন্ধ থাকবে। বাংলাদেশ রেলওয়ের জারি করা এক আদেশে ট্রেনটি বন্ধ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল সই করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরতাল অবরোধ তথা নাশকতা এড়ানোর লক্ষ্যে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা ৩২/৩১ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল আজ (২২ ডিসেম্বর) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করা হলো।

আরও পড়ুনঃ  বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, নিরাপত্তার কথা ভেবে উত্তর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করা হয়েছে। মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরা

নাশকতা এড়াতে কি ট্রেনটি বন্ধ করা হয়েছে ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি বলতে পারব না। তবে ট্রেনটির নিরাপত্তা কথা ভেবে বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।