নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ভোলাহাটে সামাজিক নিরাপত্তা ও সেবা গ্রহীতাদের সেবার মানোন্নয়নে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৫ ৪:২৯ 👁️ ৫৮ views
Link Copied!

এম. এস. আই শরীফ, ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্দ্যোগে রোববার (২২ জুন ২০২৫) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

“সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সেবা গ্রহীতাদের সেবার মানোন্নয়ন” শীর্ষক সেমিনারে উপজেলা সমাজসেবা অফিসার, অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপক ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন, নাসিম উদ্দিন।

আরও পড়ুনঃ  সাহস ও সেবায় অনন্য অবদানে আরএমপি কমিশনারসহ ৯২ সদস্য পেলেন পুলিশ পদক

উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুব হাসান, কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, আরডিও সবুজ আলী, যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আজমীর শেখ, মহিলা বিষয়ক অফিসার দায়িত্বে নিয়োজিত আঞ্জুমান আরা বেগম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক এম. এস. আই শরীফসহ সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, আমাদের সমাজে প্রকৃত বয়স্ক, বিধবা, তালাক প্রাপ্তা, প্রতিবন্ধীসহ অন্যান্য নৃগোষ্ঠীদের খুঁজে চিহ্নিত করে সরকারী তালিকায় অন্তর্ভূক্তি ও শুধুই ইউনিয়নভিত্তিক হলে চিহ্নিতকরণ সন্দেহ থেকেই যাবার সম্ভাবনা থাকে। তাই প্রকৃতদের অধিকার যেনো খর্ব না হয় সেদিকে জোড়ালো আহবান জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।