নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ময়মনসিংহে ট্রাকচাপায় এএসআই নিহত

ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৪:৩৪ 👁️ ১৩৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় ডাম্প ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রুস্তম আলী (৪২) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

শনিবার (৮ জানুয়ারি) রাত ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার সত্রাসিয়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন।

আরও পড়ুনঃ  নাটোরে ৫৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিহত রুস্তম আলী জেলার মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল উপজেলার কালিকচ্চ গ্রামের রমজান আলীর ছেলে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এএসআই রুস্তম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে নির্ধারিত কর্তব্য (ওয়ারেন্ট তামিল) পালন শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে সত্রাসিয়া এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন রুস্তম আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।