নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

নভেম্বর ২৯, ২০২৬ ১০:৪৯ 👁️ ৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের খয়রার বিল নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান।

অভিযানকালে সরেজমিনে দেখা যায়, খয়রার বিল এলাকায় কতিপয় অসাধু ব্যক্তি ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন করছিল। এতে এলাকায় উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি সরকারি রাস্তার ক্ষতি হচ্ছিল।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মো. আলমগীর হোসেনকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, এসআই (নিঃ) রফিকুল ইসলাম ও বাগমারা থানা পুলিশের সদস্যবৃন্দ।

অবৈধভাবে ফসলি জমি নষ্ট ও পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।