নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

নভেম্বর ২৯, ২০২৬ ১০:৩১ 👁️ ৮ views
Link Copied!

নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ঘাসফুল এর উদ্যোগে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিনামূল্যে গৃহপালিত পশুপাখিকে টিকাদান ও কৃমিমুক্তকরণ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার কামদেবপুর গ্রামে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ছিলেন ঘাসফুলের নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, টেকনিক্যাল ম্যানেজার মোঃ আমির হামজা, নিয়ামতপুর শাখার শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, ভেক্সিনেটর হৃদয় দাস ও তাজুল ইসলাম এবং এএমডি ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পের মাধ্যমে ১২০ টি গরু, ১৪০ টি ছাগল , ১৫৫ টি মুরগি এবং ৮৭ টি হাঁসকে টিকা প্রদান করা হয় এবং খামারিদের গবাদিপশুর জন্য কৃমিনাশক ঔষধ বিতরণ হয়।

জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতে বিনিয়োগে আগ্রহ সৃষ্টি করা এ ধরনের কর্মকাণ্ডের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।