নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে আন্তঃধর্মীয় সংলাপ

মার্চ ১৫, ২০২৩ ১০:০৫ 👁️ ৬২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংলাপের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সংলাপে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। জাতির পিতা সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে এই মূলনীতি সন্নিবেশিত করে গেছেন। তাই দেশের অসাম্প্রদায়িক বৈশিষ্ট্য সমুন্নত রাখতে আন্তঃধর্মীয় সংলাপ সর্বক্ষেত্রে চর্চা করতে হবে। এর মাধ্যমে দেশের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যকার আন্তঃধর্মীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পৃথিবীর সকল ধর্মের মূলনীতি একই। তাই আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না। একটি গোষ্ঠী ধর্মকে টেনে এনে রাজনীতি করে এ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তাদের এ উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, আমরা ধর্মভিরু, কিন্তু ধর্মান্ধ নই। ধর্মকে সহজবোধ্য করে উপস্থাপন করতে হবে যাতে সকলে বুঝতে পারেন। পাশাপাশি শিক্ষা কার্যক্রমে ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার চর্চা বিষয়গুলি অন্তর্ভুক্ত করতে হবে। ভবিষ্যতে কোনো অশুভ শক্তি যেন রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে এ বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সংলাপে আরও বক্তব্য রাখেন- রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, নগর পুলিশের বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো ইয়াসিন আলী, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান. আব্দুস সালাম, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, পবা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লসমী চাকমা, ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক রেজ্জাকুল হায়দার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাজশাহী কার্যালয়ের ট্রাস্টি তপন কুমার সেন, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।