নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে চর মাঝাড়দিয়াড়ে দাঁড়িপাল্লার নির্বাচনী উঠান বৈঠক

ডিসেম্বর ৫, ২০২৫ ৮:১৫ 👁️ ৩০ views
Link Copied!

রাকিব হাসান, স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর চর মাঝাড় দিয়াড় এলাকায় অনুষ্ঠিত হয়েছে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাস্থল সরগরম হয়ে ওঠে এবং নির্বাচনী প্রচারণায় নতুন প্রাণ সঞ্চার হয়।

আরও পড়ুনঃ  নীতি থেকে প্রয়োগে: সামুদ্রিক উৎকর্ষের পথে বাংলাদেশ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি অধ্যাপক আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে বলেন, “জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য।” তিনি আরও উল্লেখ করেন যে, ন্যায়, সুশাসন ও পরিবর্তনের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার প্রতি জনগণের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুনঃ  ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন সেক্রেটারি মোঃ আতাউর রহমান। আরও উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ সেলিম রেজা মাসুম, হরিপুর ইউনিয়ন আমীর মোঃ শরীফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পরিবর্তনমুখী ও সচেতন ভোটাররা এ নির্বাচনে দায়িত্বশীল ও সেবামুখী নেতৃত্বকে সামনে আনতে দৃঢ়প্রতিজ্ঞ।

আরও পড়ুনঃ  ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

বক্তাদের অভিমত, উন্নয়নমুখী কর্মকাণ্ড, সৎ নেতৃত্ব এবং জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীই জনগণের প্রথম পছন্দ হয়ে উঠছেন। তারা আশা প্রকাশ করেন, আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয় অর্জন করবে।

উঠান বৈঠকটি শেষে পুরো এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যা নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।