নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

নভেম্বর ৩০, ২০২৩ ৮:৫৬ 👁️ ৮৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার তারাপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকে করে পাথর নিয়ে চুয়াডাঙ্গা যাচ্ছিল ট্রাকটি। পুঠিয়ার তারাপুর পার হওয়ার সময় একটি চাকা খারাপ হয়ে যায়। পরে ট্রাকটি থামিয়ে চাকা মেরামতের কাজ চলছিল।

আরও পড়ুনঃ  রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন এসে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। এতে মুহূর্তেই পুরো ট্রাকে আগুন ধরে যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।