নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে হাম প্রতিরোধে ৩০ ওয়ার্ডে লিফলেট বিতরণ শুরু

এপ্রিল ৩, ২০২৬ ৩:৩০ 👁️ ৬০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মহানগরবাসীকে সচেতন করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরীর প্রতিটি ঘরে ঘরে হাম রোগ প্রতিরোধে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীর ৩০টি ওয়ার্ডজুড়ে হাম প্রতিরোধে শুক্রবার (০৩ এপ্রিল) থেকে ব্যাপক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এই কার্যক্রমের মাধ্যমে হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার বিষয়ে মহানগরবাসীকে অবহিত করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এ ব্যাপারে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো টিকাদান নিশ্চিতকরণ এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। মহানগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। রাজশাহী সিটি কর্পোরেশন মহানগরবাসীকে হাম রোগ প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদান এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন”।

আরও পড়ুনঃ  জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

শুক্রবার সকালে নগরীর ১১নং ওয়ার্ড কার্যালয়ে হাম প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম উপস্থিত থেকে স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের হাতে হাম প্রতিরোধ বিষয়ক লিফলেট তুলে দেন।

এ সময় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম বলেন, হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়ে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন। শুক্রবার থেকে ৩০টি ওয়ার্ডে একযোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হাম প্রতিরোধে করণীয় বিষয়ক জনসচেতনতামুলক লিফলেট বিতরণ ও সচেতনতা সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ  বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

তিনি আরও জানান, হাম রোগ প্রতিরোধযোগ্য। ৯ মাস থেকে ১৮ মাস বয়সের শিশুকে ২ ডোজ হামের টিকা দিলে এ রোগ থেকে শিশুদের ঝুঁকিমুক্ত, নিরাপদ ও সুস্থ্য রাখা সম্ভব। শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে ১ম ডোজ হাম ও রুবেলা টিকা দিতে হবে। শিশুর বয়স ১৫ মাস পূর্ণ হলে ২য় ডোজ হাম ও রুবেলা টিকা দিতে হবে। ৬ মাস পর্যন্ত শিশুকে কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে এ টিকা প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বাক্কার কিনু, সিটি হাসপাতালের ডাঃ মোঃ তারিকুল ইসলাম, ডাঃ নাসরুল্লাহ দেওয়ান, ভ্যাটেরিনারী সার্জন ড. ফরহাদ উদ্দিন, ডাঃ তামান্না বাসার, ডাঃ উম্মুল খায়ের ফাতিমা, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্ত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।