নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১১:২৩ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাণিজ্যিক মশলা সিনেমার মতো জুটি নয়, তবে শিবপ্রসাদ মুখার্জি ও কৌশানি মুখার্জির রসায়ন দারুণ সাড়া পেয়েছিল। ২০২৪ সালে তাদের ‘বহুরূপী’ হয়েছিল ব্লকবাস্টার। সিনেমার গানও পেয়েছিল তুমুল জনপ্রিয়তা।

আরও পড়ুনঃ  বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুই বছর পর এবারের দুর্গাপূজায় আসছে সিনেমাটির সিক্যুয়েল ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। এটি নিয়েই আপাতত প্রচারে ব্যস্ত নির্মাতা-শিল্পীরা।

সিনেমাটির সূত্র ধরে সংবাদ প্রতিদিনের সাক্ষাৎকারে কৌশানির কাছ থেকে জানতে চাওয়া হয়, দুই সিনেমার মাধ্যমে শিবপ্রসাদের কাছ থেকে কী শিখেছেন তিনি? অভিনেত্রীর জবাব, ‘শিবুদাকে দেখেছি সবসময় রোবটের মতো কাজ করতে। একা হাতে মার্কেটিংয়ের কাজ করছে, প্ল্যানিংয়ের কাজ করছে, আবার প্রোডাকশনের প্রবলেম সামলাচ্ছে, কিন্তু সবসময় মুখে হাসি নিয়ে। এই জিনিসটা আমি শিখেছি শিবুদার থেকে। কঠিন থেকে কঠিনতম কাজ ঠাণ্ডা মাথায় সব ভারসাম্য রেখে করে যায়। আর শিবুদার থেকে অভিনয় শেখার কোনও শেষ নেই। হি ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। নিজের উপস্থিতি দিয়ে স্ক্রিন স্পেস তৈরি করে নেওয়া, উলটো দিকের অ্যাক্টর শিখতে পারে শিবুদার কাছ থেকে। আমিও শিখেছি।’

আরও পড়ুনঃ  নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

বিপরীতে শিবুকে কিছু শেখাননি কৌশানি? একফালি হাসি দিয়ে অভিনেত্রী বলেন, “রোম্যান্স শেখানোতে আমার অবদান আছে। আমার তো মনে হয়, ‘ময়দামুখো’ হিট হয়েছে ঝিমলির (সিনেমায় কৌশানির চরিত্রের নাম) জন্য। রোমান্সে শিবুদার হাতেখড়ি আমার কাছ থেকেই। স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি, কোনোদিন আর কারোর সঙ্গে শিবুদাকে এমন মানাবে না। জুটি তো অনেকেই হয়, চর্চিত সবাই হয় না।”

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‘বহুরূপী’র মতো এর সিক্যুয়েলও পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। সিনেমায় শিবু-কৌশানির সঙ্গে আরো অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, সোহিনী সরকার, প্রদীপ ভট্টাচার্য, শান্তিলাল মুখার্জি প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।