স্টাফ রিপোর্টার : দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী মোঃ ইয়ামিন ইসলাম সানির পড়াশোনার সুবিধার্থে তার হাতে একটি ল্যাপটপ তুলে দিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।
মঙ্গলবার বিকেল ৪টায় জেলা পরিষদ কার্যালয়ে শিক্ষার্থী সানির হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়। সানি রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাপটপ কেনা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
এ সময় প্রশাসক এরশাদ আলী ঈশা বলেন, “অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষায় তাদের এগিয়ে নিতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”ল্যাপটপ পেয়ে শিক্ষার্থী সানি জেলা পরিষদের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

