নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী ওয়াসায় কর্মচারীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ডিসেম্বর ৩, ২০২৫ ৯:৩০ 👁️ ৫৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর উপশহরস্থ রাজশাহী ওয়াসা ভবনের সামনে কর্মচারী ইউনিয়নের উদ্যোগে অস্থায়ী (মাস্টাররোল) ভিত্তিতে কর্মরত কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে এই মানববন্ধন হয়।

আরও পড়ুনঃ  নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-সভাপতি আসলাম হোসেন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন কাজল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জনিসহ অন্যান্য অস্থায়ী ভিত্তিতে কর্মরত কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী ওয়াসায় বহু কর্মচারী দীর্ঘ ১৫-২০ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে সেবা প্রদান করছেন। রাষ্ট্রের অন্যান্য মানুষের জীবনমান উন্নয়ন হলেও রাজশাহী ওয়াসার কর্মচারীদের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। তারা শ্রমের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত রয়েছেন। বক্তারা তাদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে পানি সরবরাহ বন্ধ ও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওয়াসা ভবনের চারপাশের রাস্তায় ছোট একটি র‍্যালি করেন এবং “দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, চাকুরী নিয়ে টালবাহানা চলবে না, চলবে না” শ্লোগান প্রদান করেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

উল্লেখ্য, ২৩ নভেম্বর রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন জেলা প্রশাসকের কাছে তাদের দাবীর প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করেছিলেন। নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাদের দাবী মেনে নেওয়া না হলে পুনরায় মানববন্ধন ও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।