নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শাস্তি পেলেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সেরা খেলোয়াড়

অক্টোবর ১৫, ২০২৫ ১১:১৮ 👁️ ৭২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। যেখানে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ইব্রাহিম জাদরান। এমন পারফরম্যান্সে সিরিজ সেরা হয়েছেন তিনি। তবে এবার জরিমানা গুনতে হচ্ছে আফগানিস্তানের এই ব্যাটারকে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

শেষ দুই ওয়ানডেতে পর পর দুটি ৯৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেঞ্চুরি কাছ গিয়েছে হাতছাড়া করাটা তার জন্য দুভাগ্যেরই ছিল। এবার তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। বাংলাদেশে বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য এই শাস্তি দেয়া হয়েছে তাকে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

শেষ ম্যাচে আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারের ঘটনা। ৯৫ রান করে আউট হওয়ার পর ইব্রাহিম ড্রেসিংরুমের কাছাকাছি একটি সরঞ্জামে ব্যাট দিয়ে আঘাত করেন। যা লাইভ টেলিকাস্টে স্পষ্ট দেখা যায়। এই বিষয়টি ম্যাচের আম্পায়ার ও ম্যাচ রেফারির নজর এড়ায়নি।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

এমন আচরণে আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন ইব্রাহিম। যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সামগ্রী বা স্থাপনা ক্ষতিগ্রস্ত করার সঙ্গে সম্পর্কিত।

ম্যাচ শেষে ইব্রাহিম ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। এর ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।