নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানার মুখে শ্রীলঙ্কা দল

নভেম্বর ২, ২০২৬ ৯:১১ 👁️ ৩১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তানে শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ধীর গতির বোলিংয়ের জন্য জরিমানার কবলে পড়েছে শ্রীলংকা ক্রিকেট দল।

আরও পড়ুনঃ  ভুটানের ‘মাইন্ডফুলনেস সিটি’তে একদিনে নির্মিত হলো ১০৮টি বৌদ্ধ স্তূপ

এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা জানায়, গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে পারেনি শ্রীলংকা। এক ওভার বেশি সময় নিয়েছে লংকানরা। ফলে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলংকার প্রত্যক খেলোয়াড়কে।

আরও পড়ুনঃ  মুক্তির আগেই ‘রামায়ণ’-এর আয় ১৭ কোটি রুপি

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য দলের প্রত্যক খেলোয়াড়কে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

শ্রীলংকার বিপক্ষে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস ও চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন।

অভিযোগের ভিত্তিতে শ্রীলংকাকে জরিমানা আরোপ করেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।

ম্যাচ রেফারির দেওয়া শাস্তি শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।