নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

সেপ্টেম্বর ১২, ২০২৬ ৯:১৪ 👁️ ১০৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রোদ নেমে গেছে। আকাশ কিছুটা বিষণ্ণ। সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। আর সেই সৈকতে দাঁড়িয়ে প্রার্থনা ফারদিন দীঘি। সামুদ্রিক বাতাসে যেন নিজেকে ভাসিয়ে দিলেন অনুভবের ভেলায়।

আরও পড়ুনঃ  কিম জং উন কি মারা গেছেন?

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দীঘি। জলপাই, কালো আর হালকা নীলের সংমিশ্রণে শাড়ি, ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে সেজেছেন অভিনেত্রী। সোনালী আভার খোলা চুল উড়ছে বাতাসের সঙ্গ পেয়ে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ে নবীজির ১০ গুণ!

এসবের মধ্যে রূপ আর শরীরী আবেদনে ফুটিয়ে তুললেন নানা ভঙ্গিমায়। কখনো হাত মেলে দিয়ে, কখনো কোমরে-বুকে রেখে; ক্যামেরাবন্দী হয়েছেন দীঘি। ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কেবল দুটি শব্দ—‘ব্লেসড মেস’। অর্থাৎ প্রকৃতির নিবিড় স্পর্শে গিয়ে তিনি যেন একইসঙ্গে পরিতৃপ্ত এবং এলোমেলো অনুভব করছেন।

ধারণা করা হচ্ছে, দীঘি তার ছবিগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করেছেন। কিছুদিন আগেই কক্সবাজার গিয়েছিলেন অভিনেত্রী। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থেই ছিল তার ওই সফর।

আরও পড়ুনঃ  ফেসবুক ব্যবহারকারীদের সাথে প্রতারণার সুপরিকল্পিত ধারা মেটাকে গোপনীয়তা নীতি লঙ্ঘনে ২৫শ’ কোটি ডলার জরিমানা

এদিকে শাড়িতে দীঘিকে দেখে বেশ উচ্ছ্বসিত তার ভক্তরা। মাত্র আধা ঘণ্টায় পোস্টের রিঅ্যাকশন ছাড়িয়েছে এক হাজার তিনশ। মন্তব্যও পড়ছে দেদার। কেউ লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’; আরেকজনের প্রশ্ন, ‘তুমি এত সুন্দর কেন?’ এসবের মাঝে অবশ্য নেতিবাচক মন্তব্যও কম নয়। তবে নেটিজেনদের এসব মন্তব্যে ভ্রুক্ষেপ করেন না দীঘি।

প্রসঙ্গত, অনেক দিন হলো অভিনয়ে সেভাবে পাওয়া যাচ্ছে না দীঘিকে। বিভিন্ন প্রচারণামূলক কাজেই সময় কাটছে অভিনেত্রীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।