নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অনিয়মের অভিযোগে নাটোর বৈষম্যবিরোধী ছাত্রদের এসিল্যান্ড অফিস ঘেরাও

ডিসেম্বর ১২, ২০২৪ ৮:১১ 👁️ ৩১ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : নানা অনিয়মের অভিযোগ এনে নাটোর সদর উপজেলার এসিল্যান্ড অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের বঙ্গজল এলাকায় রাণী ভবানী রাজবাড়ী চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী ও পুলিশ সদস্যরা।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছাত্র প্রতিনিধি শেখ ওবায়দুল্লাহ মীম বলেন, সদরের এসিল্যান্ড কৃষ্ণ চন্দ্র যোগদানের পর থেকেই নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। জমির দলিল খারিজ করতে গিয়ে সেবাগ্রহীতাদের নানা হয়রানির শিকার হতে হয়। সরকার পতন আন্দোলনে তিনি স্বৈরাচারদের পক্ষ নিয়ে নানা অপতৎপরতা চালিয়েছিলেন। এ ছাড়া ইসকনকে অবৈধভাবে বৃন্দাবন মন্দির প্রদান করাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্ররা নানা স্লোগান দিয়ে এসিল্যান্ড কৃষ্ণ চন্দ্রকে সদর ভূমি অফিস থেকে সাত দিনের মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন এসিল্যান্ড কৃষ্ণ চন্দ্র। তিনি জানান, সরকারি বিধি মেনেই সকল কাজ করেছেন তিনি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন‌ বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা এসিল্যান্ডসহ ভূমি অফিসের বেশ কয়েকজনের নামে বিভিন্ন অভিযোগ করেছেন। এখানে এসে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে কিছু সমস্যা থাকতে পারে। এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, দুর্নীতি যে করবে তার শাস্তি অবশ্যই হবে। ভূমি অফিসসহ সরকারি সকল দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।