অপারেশন ডেভিল হান্ট: নগরীতে ২৪ ঘণ্টায় আ.লীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : অপারেশন ডেভিল হান্টে রাজশাহী মহানগরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন রাজশাহীর হড়গ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নয়ন শেখ, আওয়ামী লীগের কর্মী মো. হানিফ, সাব্বির আহমেদ ও রহিদুল ইসলাম বিশাল। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাতে যৌথ বাহিনীর অভিযানে মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি। তবে রাজশাহী নগরের বাইরে জেলার ৮ থানা এলাকায়...
স্টাফ রিপোর্টার : অপারেশন ডেভিল হান্টে রাজশাহী মহানগরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন রাজশাহীর হড়গ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নয়ন শেখ, আওয়ামী লীগের কর্মী মো. হানিফ, সাব্বির আহমেদ ও রহিদুল ইসলাম বিশাল।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাতে যৌথ বাহিনীর অভিযানে মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।
তবে রাজশাহী নগরের বাইরে জেলার ৮ থানা এলাকায় অভিযানে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানাতে পারেননি জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।
Post Views:21
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।