নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অবশেষে নিজেকে ‘ছাগল’ বলে স্বীকার করলেন মাহি

অক্টোবর ৭, ২০২৪ ২:৩৪ 👁️ ৩৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : এর আগে সিনেমা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি । এরপর আওয়ামী লীগ সরকারের সবুজ সংকেত পেলেও দর্শক ভোটে পড়ে রেড সিগন্যাল। অর্থাৎ বিপুল ভোটে পরাজিত হন এ অভিনেত্রী। এ পরাজয়ের পর আবারও সিনেমার কাজে ফেরার ঘোষণা দেন তিনি। সিনেমা আর রাজনীতি নিয়ে ‘রাজনীতি’র মারপ্যাঁচে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন মাহিয়া মাহি।
অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা এর আগে সামাজিকমাধ্যম ফেসবুকে তেমন সরব দেখা না গেলেও ফের সরব হয়েছেন এ অভিনেত্রী। প্রায় সময়ই নানা ইস্যুতে ফেসবুকে নানা পোস্ট দিয়ে থাকেন তিনি। কিছুদিন আগেও দুটি নাচের ভিডিও দিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন মাহি।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

এবার ‘অগ্নিখ্যাত’ এই অভিনেত্রী নিজেকে ছাগল বলে জাহির করলেন। শনিবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে মাহিয়া মাহি লিখেছেন—ফাইনালি আমি বুঝতে পারসি গাইস, আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হব, ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ  গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

উল্লেখ্য, মাহিকে সবশেষ শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দেন তিনি। কয়েক দিন পরপর ভিন্ন সাজে দেখা মেলে এ অভিনেত্রীকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।