নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

অভিষেকের সঙ্গে কাটানো গোপন মুহূর্ত ফাঁস করলেন নিমরত!

ডিসেম্বর ৪, ২০২৪ ৬:১৮ 👁️ ২৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, দাম্পত্যের ইতি টানছেন বলিউডের চর্চিত তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। শোনা যাচ্ছে, তাদের দাম্পত্যে দূরত্বের কারণ নাকি অভিনেত্রী নিমরত কৌর! ‘দসভি’ ছবির শ্যুটিং-এর সময় নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

এমন খবর চাউর হতেই অবাক বনে যান অভিষেক-ঐশ্বরিয়ার অনুরাগীরা। সে থেকেই জল্পনা, অভিষেক-নিমরতের প্রেম এতই গভীর যে ঐশ্বরিয়াকে ছাড়তেও পিছপা হচ্ছেন না জুনিয়র বচ্চন।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

এরই মধ্যে আগুনে ঘি ঢাললেন নিমরত। জুনিয়র বচ্চনের সঙ্গে কাটানো গোপন সময় নিয়ে সব জানালেন নায়িকা। তার কথায়, ‘অভিষেক সব জানে’!

নিমরতের কথায়, ‘অভিষেক খুব খেতে ভালোবাসে। ওর সঙ্গে সময় কাটাতে দারুণ মজা হয়। কারণ ও খেতে যেমন ভালোবাসে তেমন খাওয়াতেও ভালোবাসে। কোন শহরের কোন রেস্তোরাঁ কীসের জন্য জনপ্রিয় সব তালিকা নাকি রয়েছে অভিষেক বচ্চনের কাছে।’

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

ফলে অভিষেকের সঙ্গে থাকলে খুব মজায় সময় কাটে বলে জানান নিমরত। তাতেই বোঝা যায় তাদের এই রসায়নটা এখন পর্দার বাইরেও দারুণ।

তবে বিচ্ছেদ প্রসঙ্গে নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়ানো নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী। কারণ তিনি বলেন কোনও গুঞ্জনে তিনি বিশ্বাস করেন না এবং তাকে গুরুত্ব দিতে চান না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।