নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

অরিজিতের গানের সমালোচনায় অনুরাধা পাড়োয়াল

মে ২০, ২০২৩ ৯:৪১ 👁️ ৫৬ views
Link Copied!

ভারতের সংগীত ভুবনের অতিপরিচিত নাম অনুরাধা পাড়োয়াল। ১৯৭৩ সালে ‘অভিমান’ চলচ্চিত্র দিয়ে সংগীত ক্যারিয়ার শুরু হয়েছিল গায়িকার। আশি ও নব্বইয়ের দশকের অন্যতম সেরা গায়িকা হিসেবেই স্বীকৃত তিনি। প্লেব্যাক গানের পাশাপাশি ভক্তগীতি গেয়েও শ্রোতাদের মন জিতেছেন অনুরাধা পাড়োয়াল।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের রিমিক্স ট্রেন্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গায়িকা। অনুরাধা জানান, অরিজিতের গলায় ‘আজ ফির তুমপে’ গানের রিমিক্স শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। কেঁদেও ফেলেছেন।
১৯৮৮ সালে ‘দয়াবান’ চলচ্চিত্রে লক্ষ্মীকান্ত-প্যারেলালের কম্পোজিশনে ‘আজ ফির তুম পে’ গেয়েছিলেন অনুরাধা এবং পঙ্কজ উদাস।

২৬ বছর পর ‘হেট স্টোরি ২’ সিনেমায় এই গানের রিমিক্স ভার্সন গান অরিজিৎ। যা মোটেই মনে ধরেনি অনুরাধার।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে গায়িকা জানান, অরিজিতের রিমেক গানটি শুনতে তার এতটাই খারাপ লেগেছিল যে সেটি ভুলতে নিজের গাওয়া গানটি বারকয়েক শুনতে হয় তাকে। গায়িকা বলেন, ‘আমি মাঝেমধ্যে নিজের গান শুনি।

কিন্তু সেগুলো ভক্তিগীতি। কিন্তু তা ছাড়াও কখন নিজের গান শুনি জানেন? যখন নিজের গানের রিমেক শুনে আতঙ্কিত হয়ে পড়ি এবং কান্না পায় তখন শুনি। তখন মনে হয় এটা কী অসাধারণ গান।’
অরিজিতের গানের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাকে একজন বলেছিল দয়াবানের গানটার রিমিক্স ভার্সন শুনতে। এটাও বলে গানটা নাকি দারুণ জনপ্রিয় হয়েছে।

আমি কেঁদে ফেলেছিলাম ওটা শুনে, আমি শীঘ্রই ইউটিউবে গিয়ে অরিজিন্যাল গানটা শোনা শুরু করি বারংবার। তারপর মনে শান্তি ফিরে পেলাম।’
বর্তমান জেনারেশনের অনেকের কাছেই অরিজিৎ মানে আবেগের আরেক নাম। কাশ্মীর থেকে কন্যাকুমারীর নয়নের মণি মুর্শিদাবাদের এই পুত্র। তার গান শুনতে হাজার হাজার টাকার টিকিট কাটতেও পরোয়া করেন না অনুরাগীরা। সেরা প্লেব্যাক গায়কের একের পর এক পুরস্কার অরিজিতের ঝুলিতে রয়েছে। অথচ সেই অরিজিতের সমালোচনাতেই সরব হলেন বলিউডের বর্ষীয়ান গায়িকা অনুরাধা পাড়োয়াল। যদিও এ প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি অরিজিৎ। তবে অরিজিত ভক্তরা বেশ আঘাত পেয়েছেন অনুরাধার এমন মন্তব্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বহিঃপ্রকাশ করছেন অনেকেই।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

সূত্র : ইন্ডিয়া টুডে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।