নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অলিম্পিক দিবস উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা

জুন ২৪, ২০২৫ ২:৩০ 👁️ ৪৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অলিম্পিক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুনঃ  এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা এর আয়োজন করে।

এতে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল করিম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুর রহমান, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুবসহ বর্তমান ও সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং পৃষ্ঠপোষকেরা অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।