নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

অসুস্থ শিশু ফারদিনের চিকিৎসার দায়িত্ব নিলেন ভূমিমন্ত্রী মিনু

অক্টোবর ৩, ২০২৬ ৮:১৫ 👁️ ৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : জন্মগতভাবে হার্টে ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে আট বছরের শিশু ফারদিন রায়হান। দরিদ্র পরিবারের এই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।

আরও পড়ুনঃ  নওগাঁয় সপ্তাব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু

ফারদিনের বাবা-মা দুজনই রিকশা চালিয়ে সংসার চালাতেন। ছেলের চিকিৎসার জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে গেলেও গত বছর অসুস্থ হয়ে মারা যান তার মা। এরপর থেকে ফারদিনের দেখভালের দায়িত্ব পড়ে তার নানী হালিমা বেগমের ওপর।

আরও পড়ুনঃ  দুর্গাপূজা পালনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফারদিনের নানা রিকশাচালক। আর নানী রাজশাহী নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে অস্থায়ীভাবে ঝাড়ুদারের কাজ করেন। বিভিন্ন মানুষের আর্থিক সহায়তায় তারা এতদিন রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ফারদিনের চিকিৎসা চালিয়ে আসছিলেন।

সম্প্রতি প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা ফারদিনকে দ্রুত ঢাকার হার্ট ফাউন্ডেশনে নিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেন। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারে প্রায় পাঁচ লাখ টাকার বেশি প্রয়োজন হতে পারে।

আরও পড়ুনঃ  বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

এ অবস্থায় ফারদিনের নানী স্থানীয় বিএনপির এক নেতার সঙ্গে মিজানুর রহমান মিনুর বাসায় গিয়ে শিশুটির চিকিৎসার বিষয়টি জানান। পরে বিষয়টি শুনে মিনু ফারদিনের চিকিৎসার পুরো দায়িত্ব নেওয়ার কথা জানান।

এ সময় তিনি ফারদিন ও তার নানীকে ঢাকায় থাকার ব্যবস্থা এবং অস্ত্রোপচারের প্রয়োজনীয় ব্যবস্থা করতে নির্দেশ দেন। পাশাপাশি রাজশাহী থেকে ঢাকায় নেওয়ার ব্যবস্থাও করেন বলে জানা গেছে।

ফারদিনের চিকিৎসা সম্পন্ন করে তাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমান মিনু।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।