নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আইজিপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাৎ

জুন ২৪, ২০২৫ ৯:০১ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র্যাফট বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আজ মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে মানবপাচার, অর্থপাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

এসময় আইজিপি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে তাদেরকে অবহিত করেন।

এ সময় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।