নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আওয়ামী লীগের কাছে ২০ আসন চেয়েছে শরিকরা

ডিসেম্বর ৫, ২০২৩ ১১:৩৫ 👁️ ১১৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকরা আওয়ামী লীগের কাছে ২০টি আসন চেয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ইস্কাটনের বাসায় জোটের তিন নেতার সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধান সমন্বয়ক আমির হোসেন আম।

আরও পড়ুনঃ  বিএনপির প্রার্থী মির্জা ফয়সল, থাকবে ডামি প্রার্থীও

এদিকে বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, গত সংসদে ১৪ দলের ১০ জন সংসদ সদস্য ছিল। এবার দ্বিগুণ প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে। আলোচনা করে জোটের সব দলের সম্মান রেখেই ফলাফল আসার ব্যাপারে আমরা আশাবাদী। জোটগতভাবে এবারও নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১৪ দলের প্রার্থীদের আসনে আওয়ামী লীগের কোনো হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী না থাকার ব্যাপারেও আলোচনা চলছে বলে জানান তিনি।

এদিন বিকেলে ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।

আরও পড়ুনঃ  রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

গত সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। এতে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।