নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের শিরোপা কোরিয়া ও ভারতের

নভেম্বর ১৮, ২০২৩ ১২:১৫ 👁️ ৭১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: নগরীতে বিমান ২৯তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালক একক ও দ্বৈত এবং বালিকা একক ও দ্বৈত মূল পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

শুক্রবার (১৭ নভেম্বর) নগরীর এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এসময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান।

আরও পড়ুনঃ  নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

খেলায় বালক এককে চ্যাম্পিয়ন কোরিয়ার ডং ইউম এবং রানার আপ স্বদেশী জু হুন চো হয়। বালক দ্বৈতে চ্যাম্পিয়ন ভারতের নাইসিক রেড্ডি গানাগামা ও থাইল্যান্ডের প্যাভ্ররপুচ নাগাবুনশ্রি এবং রানার আপ হয় কোরিয়ার জুন হিয়ক আন ও জিসুং লিকে।

বালিকা এককে চ্যাম্পিয়ন ভারতের আরাধিয়া ভারমা, রানার আপ স্বদেশী এ্যানজেল পাটেল। বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন ভারতের সেইজানী ব্যানার্জি ও পল উপাধায়া এবং রানারআপ হয় শ্রীলংকার ধেনেথা ধারমারাতিন ও নেপালের সুনিয়া থাপাধের। এবারের টুর্নামেন্টে প্রধান রেফারি ছিলেন ভারতের জয় মুখার্জি।

এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও বিশ্বের ১২টি দেশের সর্বমোট ৮২ জন খেলোয়াড় এবং ২০ জন কোচ অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারী দেশের মধ্যে বাংলাদেশ হতে ১৫ জন বালক ও ৫ জন বালিকা, ভারত হতে ২৩ জন বালক ও ১৬ জন বালিকা, কাজাকিস্তান হতে ১ জন বালিকা, দক্ষিণ কোরিয়া হতে ৭ জন বালক ২ জন বালিকা, আমেরিকা থেকে ১ জন বালক ২ জন বালিকা, থাইল্যান্ড থেকে ৪ জন বালক নেপাল থেকে ২ জন বালক ২ জন বালিকা, নেদারল্যান্ড থেকে ১ জন বালিকা, শ্রীলংকা থেকে ১ জন বালিকা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।