নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আমরাই বিরোধী দল হব : জিএম কাদের!

জানুয়ারি ২২, ২০২৪ ৬:৪০ 👁️ ১১৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই মন্তব্যকে ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে এখনো আনুষ্ঠানিক চিঠি না পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৩.০০ টার দিকে রংপুর মহানগরীর পৈতৃক নিবাস স্কাইভিউতে ‘সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

জিএম কাদের বলেন, নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হব। তবে আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি বা ঘোষণা পাইনি। জাতীয় পার্টি সংসদে এবং বাইরে সব সময় সরকারের ভুলের বিষয়ে কথা বলা অব্যাহত রাখবে, জনগণের কথা বলবে।

তিনি আরও বলেন, সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক অস্থিরতা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কতুটুকু সক্ষম হবে সেটা এখনই বলা যাচ্ছে না।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউর রহমান শাফি, সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জাতীয় যুব সংহতি রংপুর জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

পরে স্টেশন এলাকায় বিহারী ক্যাম্প পরিদর্শন ও নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে মতবিনিয়ম করেন জিএম কাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।