নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আমার বিয়েতে অনেক গার্লফ্রেন্ড উপস্থিত ছিল : বিবেক

অক্টোবর ২০, ২০২৩ ১১:২৮ 👁️ ৭২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন হতে পারতেন বিবেক ওবেরয়। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই ব্যক্তিগত জীবন সম্পর্কিত কিছু ঘটনায় পিছিয়ে পড়েন তিনি। যার মধ্যে অভিনেতার ‘প্রেমকাণ্ড’ বেশি চর্চিত।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন বিবেক। যার মধ্যে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার প্রেমের খবর সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করে। এই জুটির সম্পর্ক নিয়ে তখন কম জলঘোলা হয়নি।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সালমান খানের সঙ্গে বিচ্ছেদের পরেই বিবেকের সঙ্গে প্রেমে জড়ান ঐশ্বরিয়া। সেটা জানতে পেরে বিবেককে নাকি হত্যার হুমকিও দিয়েছিলেন বলিউড ভাইজান। এরপরই ক্যারিয়ারের পতন শুরু হয় এই অভিনেতার।
বিষয়টি নিয়ে বিগত সময়ে একাধিকবার মুখও খুলেছেন বিবেক। যদিও এসব কিছুকেই পেছনে ফেলে বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে ভালো সময় পার করছেন এই তারকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক জানালেন, বিয়ের আগে অনেক গার্লফ্রেন্ড ছিল তার। এমনকি অভিনেতার বিয়েতেও নাকি তারা উপস্থিত ছিলেন।.

বিবেক ওবেরয় বলেন, ‘সম্পর্কের ক্ষেত্রে আমি কখনো অসৎ ছিলাম না। কাউকে প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেইনি। তাদের সরাসরি বলেছি, আমি কোনো কিছু নিয়ে সিরিয়াস নই। আমার অনেক গার্লফ্রেন্ড ছিল, যাদের অনেকে আমার বিয়েতেও উপস্থিত ছিল।’

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

এর আগে গত বছরও নিজের প্রেম জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিবেক। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি যত বেশি মেয়ের সঙ্গে ডেট করেছি, ততই একাকীত্ব অনুভব করেছি।’

প্রসঙ্গত, ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিবেক। বিবেকের স্ত্রী কর্নাটকের প্রাক্তন মন্ত্রী জীবরাজ আলভার কন্যা। এ দম্পতির সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।