নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য : জামায়াত আমির

ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১:৩৯ 👁️ ৬৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার ভাই জীবন দিয়েছেন মুক্তিযুদ্ধে, তবে বর্তমান বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এখনো মায়েরা ঘরে নিরাপদ নন, ঘর থেকে বের হলেও চলাচল নিরাপদ নয়, কর্মস্থলেও নিরাপত্তা নেই। চাঁদাবাজ ও মামলাবাজের ভয়ে সাধারণ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে ব্যাপকভাবে ছুঁয়ে ফেলেছে। এই বাংলাদেশ কি আমরা চাই?

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এখানে অনেক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান রয়েছেন। আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার ভাই জীবন দিয়েছেন, কিন্তু বর্তমান অবস্থায় এমন বাংলাদেশের চিত্র দেখলে হয়তো তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।

জামায়াত আমির বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়ার মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। নির্বাচনের সময়ে তারা জনগণের কাছে পীর, দরবেশ, আউলিয়া হিসেবে হাজির হয়, বসন্তের কোকিলের মতো সুন্দর ছবি দেখায়। তবে নির্বাচনের পর তারা অদৃশ্য হয়ে যায়।

আরও পড়ুনঃ  তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

তিনি ক্ষমতায় এলে দেশে সব ধর্মের উৎসব নিরাপদে উদযাপনের ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। ডা. শফিকুর রহমান বলেন, ইসলাম ধর্মীয় ব্যাপারে অতিরিক্ত জোর দেয় না। তাই ৫ আগস্টের পর ভিন্ন ধর্মের উপাসনালয় পাহারাদারি করেছে জামায়াতের কর্মীরা। ক্ষমতায় এলে আমরা সব ধর্মের মানুষের উৎসব নিরাপদে উদযাপনের নিশ্চয়তা দেব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।