নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আম্বানীদের বিয়েতে টালি শিল্পীরা, বিস্ফোরক মন্তব্য শ্রীলেখার

জুলাই ১৮, ২০২৪ ১২:০৬ 👁️ ৩৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অনন্ত-রাধিকার রাজকীয় তিন দিন ব্যাপী বিয়ের আসরে জমে উঠেছিল তারকার হাট। হলিউড, বলিউডের পাশাপাশি সেখানে উপস্থিতি ছিল একঝাঁক টালি তারকাদের। সেখানে তাদের বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

টালিগঞ্জ থেকে সেখানে ছিলেন শাশ্বত চ্যাটার্জি, রাইমা সেন, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও রুক্মিণী মৈত্ররা। তবে কারও নাম না নিলেও এবার আম্বানি পুত্রের বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

সম্প্রতি সামাজিক মাধ্যমে শ্রীলেখা লেখেন, ‘নোংরা শো-অফ চলছে আর মানুষ সেগুলো গিলছে। এখানকার তারকারা ভাড়া করা জামা আর গয়না পরে গিয়ে ছবি তুলে বোঝাচ্ছে যে তারা ভিভিআইপি।’

শ্রীলেখার মতে, সাধারণ মানুষ চোখ বন্ধ করে এই ধরনের প্রদর্শন উপভোগ করছেন। তিনি আরও লেখেন, ‘ব্যক্তিগত এবং মর্যাদা বলে আর কিছু রইল না। আমাদের এখানেও তো টাকা দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তারকাদের নিয়ে যাওয়া হয়। আমি আজ পর্যন্ত যাইনি। কাউকে চিনি না। উপহারটাও স্পনসর্ড! আমি শুধু গিয়ে ছবি তুলব। এটা পারব না।’

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

উল্লেখ্য, দ্রুতই শুরু হবে শ্রীলেখার ছবি ‘মীরজাফর’-এর শ্যুটিং। তার পরিচালিত ছবি ‘এবং ছাদ’ ইতোমধ্যে প্রশংসিত। যদিও আগামী ছবির বিষয়ে এখনই কিছু বলতে চান না অভিনেত্রী। এরপর শ্যুটিং শুরু হলেই বিস্তারিত জানাবেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।