নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আরএমপি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

ডিসেম্বর ১, ২০২৫ ৯:৪৯ 👁️ ৫৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সোমবার (১ ডিসেম্বর ) বিকেল ৩ টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ তাঁদের সামগ্রিক সমস্যা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার সকল প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিটি বিষয় গুরুত্বের সাথে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

নবনিযুক্ত পুলিশ কমিশনার আরএমপি’র সদস্যদের সার্বিক কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সহকর্মীসহ জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, ড্রেস রুলস্ অনুযায়ী পোশাক পরিধান করা, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্ম-উন্নয়নে মনোযোগী হওয়া এবং নীতি নৈতিকতা চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখলে পুলিশের কর্মদক্ষতা বাড়বে এবং বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এছাড়া মহানগরীর সর্বস্তরের জনসাধারণের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে কার্যকরভাবে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।