নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আরাভ খান গ্রেপ্তার হননি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্চ ২১, ২০২৩ ৪:২৪ 👁️ ৪৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে গ্রেপ্তার হননি। তবে তিনি পালিয়ে থাকতে পারবেন না।

আরও পড়ুনঃ  দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আজ দুপুরের দিকে দেশের একাধিক গণমাধ্যমে দুবাইয়ে আরাভ খানের গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশিত হয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‍দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, আমি এটুকুই বলতে পারি যে, বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে পালিয়ে থাকতে পারবে না।

আরাভের গ্রেপ্তারের বিষয়য়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটা এখনও আনফোল্ডিং, আপনারা সময়মতো জানতে পারবেন।

আরও পড়ুনঃ  ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

আরাভ খানের গ্রেপ্তারের বিষয়ে ঢাকার পক্ষ থেকে অফিশিয়ালি দুবাইয়ে যোগাযোগ করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।