নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইউনিয়ন পরিষদে নৌকার নির্বাচনী সমাবেশ, চেয়ারম্যানকে শোকজ 

ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:৫৮ 👁️ ৯০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: আচরণবিধি ভঙ্গ করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পরিষদ (ইউপি) চত্বরে নৌকার প্রার্থীর নির্বাচনী সভা করা হয়েছে। বিষয়টি জানতে পেরে ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলকে শোকজ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। শনিবার এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর আগে সকালে ইউপি কার্যালয়ের সামনে নির্বাচনী সভা হয়।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে দেওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী নির্বাচন উপলক্ষে ‘নির্বাচনী বিশেষ বর্ধিত সভার’ আয়োজন করা হয়।

এর আয়োজক ছিল দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। অনুষ্ঠানের ব্যানারে নৌকা মার্কা প্রতীক ও প্রার্থী ওমর ফারুক চৌধুরীর ছবি ব্যবহার করা হয়। নৌকার প্রতীকের নিচে লেখা ছিল নৌকা মার্কায় ভোট দিন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

এই সভায় প্রার্থী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

এই নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৪ (১) ধারা অনুযায়ী সরকারি কোনো কার্যালয়কে কোনো প্রার্থী পক্ষে বা বিপক্ষে প্রচারের স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। দেওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সভা করার বিষয়টি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

তিনি জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিনকে পরিষদের ইমেইলে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। পরিষদের সচিবের এই নোটিশ চেয়ারম্যানকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়ার কথা।

জানতে চাইলে চেয়ারম্যান বেলাল উদ্দিন স্বীকার করেন যে, তার পরিষদ চত্বরে নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এতে যে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হয়-এটা তার জানা ছিল না। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো কারণ দর্শানোর নোটিশ তিনি হাতে পাননি বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।