নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইমরানের ‘চোখে চোখে’ দীঘি!

নভেম্বর ৯, ২০২৩ ৯:৫০ 👁️ ৮১ views
Link Copied!

অনলাইন ডেস্ক: প্রথমবার ইমরানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নায়িকা দীঘি। ‘চোখে চোখে’ নামের এই গানটি অন্তর্জালে প্রকাশ হয়েছে ৭ নভেম্বর সন্ধ্যায়, সিএমভির ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী। ভক্তদের প্রশংসায় ভাসছেন তারকারা। এ গানের ভিডিও দেখে অনেকেই বলছেন, এমন রোমান্টিক গান ও ভিডিও এখন আর সচরাচর দেখা যায় না।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

এই রোমান্টিক গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। তার আগে গানটি লিখেছেন ভারতের পীযুষ দাস আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।

ইমরান বলেন, অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটি গান। তার সঙ্গে ভিডিওটাও চমৎকার হয়েছে। এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়েছি। সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুব হ্যাপি। এজন্য ধন্যবাদ দিতে চাই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ও এর কর্ণধার পাপ্পু ভাইকে। আশা করছি, আমরা সামনেও এমন প্রজেক্ট করব।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

দীঘি বলেন, গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে। ইমরান ভাইয়ের সঙ্গে আমার এটাই প্রথম কাজ। প্রথম কাজেই দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি, সবার গানটা খুব ভালো লাগবে।

পূজা বলেন, ইমরান ভাইয়ের সঙ্গে প্রায় ৫ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো- অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি, সবার খুব ভালো লাগবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।