নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ‘আড়াল’ থেকে যুদ্ধ করছে ফিলিস্তিনি যোদ্ধারা

জানুয়ারি ৪, ২০২৪ ৫:১৪ 👁️ ৫৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: অবরুদ্ধ গাজার ভেতর প্রবেশ করা দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ‘আড়াল’ থেকে যুদ্ধ করছে ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার উত্তরাঞ্চলের গাজা সিটির দিকে অগ্রসরমান সেনাদের পেছন থেকে লক্ষবস্তুতে পরিণত করছে তারা।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা স্টাডি অব দ্য ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এসব তথ্য জানিয়েছে। সংস্থাগুলো আরও জানিয়েছে, হামাসের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের ওপর নজরদারি চালাচ্ছে।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

এছাড়া ফিলিস্তিনের আরও যেসব ছোট সশস্ত্র বাহিনী আছে সেগুলো উত্তরাঞ্চলের আল-শাতি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনাদের ওপর ‘বিস্তৃত অতর্কিত হামলা’ চালিয়েছে। এছাড়া ফিলিস্তিনি যোদ্ধারা একটি ইসরায়েলি ড্রোন দখল করতে সমর্থ হয়েছে।

এ ব্যাপারে সংস্থা দুটি বলেছে, ‘হামাসের আল-কাসেম ব্রিগেডস দাবি করেছে ৩ জানুয়ারি গাজার দক্ষিণাঞ্চলের জায়তুন এলাকায় তারা একটি ইসরায়েলি ড্রোন দখল করেছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী শেখ ইজলিন এলাকায় ইসরায়েলি সাজোঁয়া যান লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যেখানে মধ্য নভেম্বর থেকে ইসরায়েলি বাহিনী ক্লিয়ারিং অপারেশনের ব্যাপারে কোনো তথ্য জানায়নি।’

আরও পড়ুনঃ  ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শহর খান ইউনিসের আশপাশেও তীব্র লড়াই হচ্ছে বলে জানিয়েছে সংস্থাগুলো।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যা প্রায় তিন মাস ধরে চলছে। যুদ্ধের শুরুতে তীব্র বোমা হামলা চালানোর পর ২৮ অক্টোবর গাজায় প্রবেশ করে ইসরায়েলের স্থল বাহিনী। গাজায় যাওয়া এসব সেনা এখন হামাসের অতর্কিত হামলার মুখে পড়ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।