নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইসরায়েলে নিহত বেড়ে প্রায় ১৪শ

অক্টোবর ১৫, ২০২৩ ৯:৫৪ 👁️ ১৪৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: হামাসের সঙ্গে সংঘাতে নিহতের নতুন সংখ্যা জানাল ইসরায়েল। রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত ইরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৪০০।
বিবিসি
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বোমা ও বিমান হামলায় সেখা নিহত বেঁড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৫০ জনে। আহত হয়েছেন অন্তত্য ৯ হাজার ২০০ জন। আল জাজিরা।

আরও পড়ুনঃ  ‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

জাতিসংঘ বলছে, গাজায় সাত দিনে ১০ লাখের মতো লোক বাস্তুচ্যুত হয়েছে। সাহায্য সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ উপত্যকাটিতে বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

ইসরায়েল গাজা সীমান্তে ট্যাংক ও বিভিন্ন যুদ্ধাস্ত্র এনে মোতায়েন করছে। সামরিক বাহিনী টানা বোমা হামলা চালিয়েছে।

এদিকে, হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় একজন নিহত হওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। লেবানন সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

আরও পড়ুনঃ  বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

হামাসের আল-কাশেম ব্রিগেডস বলছে, তারা লেবানন থেকে দুটি ইসরায়েলি বসতিতে হামলা চালিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।