নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান

জুন ১৫, ২০২৫ ৩:০৪ 👁️ ৭৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে টানা দ্বিতীয়দিনের মতো মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সব ইসরায়েলিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুনঃ  ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভি নতুন মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ইসরায়েলের দিকে যাচ্ছে মিসাইল।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের তেলআবিব শহর থেকে ধারণ করা সরাসরি ভিডিওতে দেখা গেছে, তেলআবিবের আকাশে কয়েক ডজন মিসাইল এসে পৌঁছেছে। দখলদারদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব মিসাইল ভূপাতিত করার চেষ্টা করেছে।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

এছাড়া জর্ডানের রাজধানী আম্মানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, ইরান যেসব মিসাইল ছুড়েছে তার কিছু তারা ভূপাতিত করেছে বা করার চেষ্টা করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের নতুন করে ছোড়া মিসাইল আঘাত হেনেছে হাইফা অঞ্চলে। সেখানে এখন মিসাইল ভূপাতিত করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কয়েক ডজন মিসাইল হায়ফার দিকে নেমে আসছে। ওই সময় সেগুলো ভূপাতিত করার চেষ্টা করতে দেখা যায়। তা সত্ত্বেও কিছু মিসাইল হায়ফাতে সরাসরি আঘাত হেনেছে বলে ভিডিও দেখে বোঝা যাচ্ছে। ইসরায়েল এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো কিছু জানায়নি।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।