নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা ছাঁটাইয়ের দাবিতে বানেশ্বরে মানববন্ধন

অক্টোবর ৬, ২০২৫ ৭:৪২ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার,পুঠিয়া(রাজশাহী) : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপ কর্তৃক নিয়োগকৃত অদক্ষ ও অসদাচরণকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও আঞ্চলিক ভাষা ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ এবং কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

আরও পড়ুনঃ  পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯:৩০ টায় ইসলামী ব্যাংক বানেশ্বর শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ সাধারণ গ্রাহক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বাপ্পী, আব্দুল্লাহ আল মামুন, আঃ রাকিব, শহিদুল ইসলামসহ অনেকে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

বিক্ষোভে অংশ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বাপ্পী বলেন, “এস আলমের কর্মচারীরা আঞ্চলিক ভাষায় কথা বলে, যেটা আমাদের জন্য দুর্বোধ্য। তাদের আচরণে আমরা অপমানিত বোধ করি।”

পুরোনো গ্রাহক আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা ইসলামী ব্যাংকের বহু পুরোনো গ্রাহক। কিন্তু এস আলমের মাধ্যমে আসা নতুন ক্যাশিয়ার ও কর্মকর্তারা যেভাবে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তা অতীতে কখনো দেখিনি। আমরা এদের অপসারণ চাই।”

আঃ রাকিব বলেন, “এস আলম ইসলামী ব্যাংকের দখল নেওয়ার পর থেকেই ব্যাংক পরিচালনায় নৈরাজ্য শুরু হয়েছে। সেবার মান ধ্বংস হয়েছে। আমরা তাদের নিয়োগকৃত অদক্ষ জনবল দ্রুত ছাঁটাইয়ের দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ  চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

শহিদুল ইসলাম বলেন, “এস আলমের নিয়োগকৃত কর্মকর্তারা পেশাগতভাবে অদক্ষ। অফিসে কোনো কাজে গেলে তারা অসদাচরণ করে, কাজেও গড়িমসি করে।”

বক্তারা দ্রুত অদক্ষ ও দুর্ব্যবহারকারী কর্মকর্তা ছাঁটাই না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় ব্যাংক চত্বরে শতাধিক গ্রাহক জড়ো হয়ে এস আলম নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে স্লোগান দেন। তারা দ্রুত ব্যাংক কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন এবং আগের মতো সেবামূলক আচরণ নিশ্চিতের আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।