নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৫০০ দিনমজুরের মধ্যে খাবার বিতরণ

জুলাই ২৮, ২০২৪ ১:১৬ 👁️ ৪১ views
Link Copied!

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ৫০০ দিনমজুর মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১টায় উপজেলা শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। পরে শহরের বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদ সদস্যের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।