নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অক্টোবর ২৫, ২০২৩ ১:০৩ 👁️ ১৪৫ views
Link Copied!

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা : ৫ জনকে জরিমানা

নিহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) এবং একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)। আহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল হোসেন (৩২) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন স্থানে খড়ি বহনকারী একটি শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার টিলার, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশাচালক (মাহাবুল হোসেন) ও এক যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, হেলপারও চালক পলাতক

ওসি অরবিন্দ সরকার আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।