নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

আগস্ট ১৩, ২০২৩ ১০:৪৮ 👁️ ২০৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ১৪টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপি পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো- নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী, শাহ্‌মখদুম কলেজ, রাজশাহী, রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী, মাদার বখস্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, বরেন্দ্র কলেজ, রাজশাহী, শহিদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, পবা, রাজশাহী, নওহাটা মহিলা কলেজ, পবা, রাজশাহী।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।