নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

এক দশকের পথচলায় রাজশাহীতে SATT Academy’র ‘আলোকযাত্রা ২০২৬’

অক্টোবর ৩, ২০২৬ ৯:৫৭ 👁️ ৪৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : শিক্ষা, প্রযুক্তি ও আগামীর সম্ভাবনাকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হল SATT Academy-এর বিশেষ আয়োজন।‘SATT আলোকযাত্রা ২০২৬’ এক দশকের পথচলা, শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সাফল্য এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল নানা আয়োজন।

আরও পড়ুনঃ  ট্রেনের ছাদ থেকে রাবি রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

শনিবার (৩ অক্টোবর) বিকাল ৩ টায় রাজশাহীর নাইস কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠিত‘SATT আলোকযাত্রা ২০২৬’ অনুষ্ঠিত হয়। ‘জ্ঞান থেকে আলোর পথে, সম্ভাবনা থেকে সাফল্যের পথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে SATT Academy-এর এক দশকের যাত্রা, শিক্ষা ও প্রযুক্তির সমন্বয় এবং ভবিষ্যতের শিক্ষা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

প্রধান অতিথি হিসেবে ছিলেন পবা-মোহনপুর- ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক,মাহফুজুর রহমান রিটন,আরডিএ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.মো.সাবিরুজ্জামান (সুজা), রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেঃগোলাম মোস্তাফা মামুন, আইআইবিএফসিএল-এর নিউ মার্কেট শাখা, রাজশাহীর শাখা প্রধান মাইনুল ইসলাম। সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।

এক দশকের পথচলা SATT Academy-এর প্রতিষ্ঠাতা এম এ রহমান আজিজ -এর উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। SATT-এর ধারণা ও প্রযুক্তিগত কার্যক্রম শুরু হয় ২০১৩ সালে এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ২০১৫ সালের ৬ নভেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জে আশিয়া-উদ্দুস ফাউন্ডেশন থেকে।

আরও পড়ুনঃ  প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

এক দশকের এই পথচলায় ব্যক্তিগত শ্রম, সময় ও মেধার পাশাপাশি পরিবার, সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের অবদানের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে। প্রতিষ্ঠাতার বক্তব্যে SATT Academy-এর দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।

শিক্ষার্থী ও প্রযুক্তির গল্প :
‘আলোকযাত্রা ২০২৬’-এর ‘এক যাত্রা, হাজার গল্প’ পর্বে SATT-এর সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের প্রস্তুতি ও অভিজ্ঞতার গল্প তুলে ধরা হয়।এছাড়া ‘Education, in 90 Seconds’ পর্বে ভবিষ্যতের শিক্ষা, স্মার্ট অ্যাসেসমেন্ট, প্রযুক্তিনির্ভর মূল্যায়ন, ই-লার্নিং, ডিজিটাল লিটারেসি ও সেলফ-লার্নিং নিয়ে আলোচনা হয়।

প্রতিষ্ঠাতা জানান প্রযুক্তিনির্ভর শিক্ষায় SATT Academy (Spirit of Advancement through Truth & Transformation) একটি Technology-based Interactive Open Learning Platform। বর্তমানে প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিপুলসংখ্যক কনটেন্ট ও মডেল টেস্ট রয়েছে। পাশাপাশি বাংলা ভাষায় প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক ডিজিটাল শিক্ষাসামগ্রী নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

তিনি আরও বলেন Academic Learning, Admission Preparation, Job & Competitive Preparation, Programming, Skill Development এবং Online Examinationসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর শিক্ষা-সুবিধা দেওয়া হয়েছে।ভবিষ্যৎ পরিকল্পনায় AI ও দক্ষতা উন্নয়ন অনুষ্ঠানে SATT Academy-এর ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।

এর মধ্যে রয়েছে ২০৩০ সালের মধ্যে দেশের ৬৪ জেলায় Offline Support Network, AI-backed Education Cycle, Teacher Empowerment, Skill Development এবং Remote Talent Export-এর পরিকল্পনা।
আজিজ আরও বলেন শিক্ষার্থীদের সহায়ক হিসেবে প্রযুক্তির ব্যবহার, শিক্ষার সুযোগের পরিধি বাড়ানো এবং SATT Academy-কে দীর্ঘমেয়াদি একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যও তুলে ধরা হয়।

আয়োজকদের প্রত্যাশা, ‘SATT আলোকযাত্রা ২০২৬’-এর মাধ্যমে এক দশকের অভিজ্ঞতা থেকে নতুন সম্ভাবনার দিকে SATT Academy-এর ভবিষ্যৎ যাত্রার ভাবনা, উদ্যোগ ও প্রত্যয় সবার সামনে তুলে ধরা সম্ভব হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।